Google Maps v4.1.1 For Nokia Symbian^3


বিসমিল্লাহহির রহমানীর রহীম


Application Name : Google Maps
Format : sisx
Size : 1.6MB
Apps Version : S60v5
File Password : Projuktitune.blogspot.com

Apps Details : এটি নকিয়া s60v5 সিরিজের সেটের জন্য একটি ফ্রি সফটওয়ার। জিপিএস (গ্লোবাল পজিসনিং সিস্টেম) সফটওয়ারের মধ্যে গুগল ম্যাপ বহুল ব্যবহৃত। ইন্টারনেট স্পিড ভাল থাকলে এটি ৯৯% সঠিক পজিসন বা স্থান দেখায়। এটি ব্যবহার করে বিভিন্ন স্থান এবং এক স্থান থেকে অন্য স্থানের দুরুত্ব নির্ণয় করা যায়। এছাড়াও এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার কতটি পথ আছে তাও দেখা যাবে এই সফটওয়ারের মাধ্যমে।

Php Bangla Tutorial


পি এইচ পি কি? (What is PHP?) 

পি এইচ পি (PHP) কে বলা হয় হাইপারটেক্সট প্রিপ্রসেসর (Hypertext Preprocessor) পি এইচ পি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইহা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবেও অধিক পরিচিত। ডাইনামিক এবং ইন্ট্রাকটিভ ওয়েব সাইট তৈরির ক্ষেত্রে পি এইচ পি একটা শক্তিশালি ল্যাঙ্গুয়েজ। ইহা ওপেন সোর্স জেনারেল পারপোজ স্ক্রিপ্টিং ল্যঙ্গুয়েজ হওয়ায় ওয়েব প্রোগ্রামারদের কাছে অধিক জনপ্রিয়। এছাড়া পি এইচপি ওয়েবে তথ্য সংরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে। পি এইচ পি কে এইচ টি এম এল (HTML) এর সাথেও ব্যবহার করা যায়। ওয়ার্ডপ্রেস জুমলা সহ বেশ কিছু এডভান্সড ওপেনসোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) পি এইচ পি দ্বারা তৈরি। পি এইচ পি ব্যবহার করে কাস্টম কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা যায়। এছাড়া ই-কমার্স, ম্যানেজমেন্ট, অনলাইন ব্যাংকিং সফটওয়্যার ইত্যাদি তৈরিতেও পি এইচ পি ব্যাপকভাবে ব্যবহুত হচ্ছে।

CSS Bangla Tutorial

সিএসএস কি?
Cascading Style Sheet এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে CSS সহজ ভাষায় ওয়েব পেজের বিভিন্ন উপাদানের গঠন, আকার, আকৃতি, অবস্থান, রং, গতিশীলতা ইত্যাদি নির্ধারণের সহজ কৌশল হচ্ছে CSS

সিএসএস কেন প্রয়োজন?
একটা সময় ছিল যখন শুধুমাত্র HTML দিয়েই একটি ওয়েব সাইটের ডিজাইন করা হতো সে সময়ে ডিজাইন বলতে একটা ওয়েব পেজের বিভিন্ন ফন্ট এর কালার, সাইজ, টেবিলের বিভিন্ন সেলের কালার, পুরো পৃষ্ঠার ব্যাকগ্রাউন্ড কালার, এবং প্রয়োজনীয় ইমেজ সংযোজনকে বোঝানো হতো। এবং প্রতিটা পেজের প্রতিটা উপাদানের জন্যই আলাদা আলাদাভাবে কালার, সাইজ নির্ধারণ করতে হতো। যা ছিল একটা জটিল প্রক্রিয়া, এবং সময় সাপেক্ষ ব্যাপার । বর্তমানে যদি একটা ওয়েব সাইটে ১০০০ বা এর অধিক একই ধরনের পেজ থাকে তাহলেও একটি মাত্র CSS স্ক্রিপ্ট ব্যবহার করে ডিজাইন সম্পূর্ণ করা হয়।

HTML Bangla Tutorial